'জাটকা আহরণ বন্ধে বিকল্প কর্মসংস্থানের প্রয়োজন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু আইন করে কিংবা অভিযান চালিয়ে ক্ষুধার্ত মানুষকে জাটকা ও মা ইলিশ আহরণ থেকে বিরত রাখা সম্ভব নয়। এর জন্য বাস্তবতার নিরিখে কার্যকর কর্মসূচি নিতে হবে। জাটকা আহরণ বন্ধ করতে বিকল্প কর্মসংস্থানের প্রয়োজন রয়েছে।
বরিশালে অনুষ্ঠিত জাটকা সংরক্ষণে জনপ্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের শের-ই-বাংলা মেডিকেল কলেজ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আমির হোসেন আমু বলেন, জাটকা সংরক্ষণে বরিশাল বিভাগে ১ লাখ ২৯ হাজার ৬৭৮টি পরিবারের জন্য ২০ হাজার ৭৮৪ মেট্রিকটন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে। ইলিশ উৎপাদন বৃদ্ধির স্বার্থে প্রয়োজনে এর পরিমাণ বাড়ানো হবে। প্রকৃত জেলেরা যাতে এই সুবিধা ভোগ করতে পারেন তা নিশ্চিত করতে জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।