'জাতিকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। নতুন প্রজন্মকে যেন কোনো অপশক্তি বিকৃত তথ্য দিয়ে বিভ্রান্ত করতে না পারে, সে জন্য পাঠ্যবইয়ে সঠিক ইতিহাস লিপিবদ্ধ করতে হবে।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ফেনী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার পরিতোষ ঘোষ, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহাম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মীর আবদুল হান্নান।