'জাতীয় ঐক্যের অন্তরায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিএনপি নেত্রীর রাজনৈতিক উদ্দেশ্যে কথিত জন্মদিন পালন জাতীয় ঐক্যের প্রধান অন্তরায়। জাতীয় শোক দিবসকে শ্রদ্ধা না জানিয়ে তিনি আনন্দ-উৎসবে মেতে ওঠেন। প্রকারান্তরে স্বাধীনতাবিরোধীদের খুশি করতেই তিনি জাতির আবেগকে মূল্যায়ন না করে অপমান করছেন। গতকাল শনিবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্ট পালন উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।