‘জাতীয় পার্টি একাই নির্বাচনে যাবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘সংকট থেকে উত্তরণের একটাই পথ—জাতীয় নির্বাচন। জনপ্রিয়তা প্রমাণ করার জন্য নির্বাচনে জাতীয় পার্টি একাই যাবে। ওই নির্বাচনে প্রমাণ হবে আমি এবং আমার দল কতটা জনপ্রিয়।’রোববার নিউইয়র্কের কুইন্সে একটি বাংলাদেশি ক্লাবে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন। এরশাদ বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি চরম অনিশ্চয়তার দিকে যাচ্ছে। বিএনপি বলছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না। আওয়ামী লীগ বলছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাবে না। এ অবস্থায় আগামী নির্বাচন নিয়ে কী হবে—তা কেউ বলতে পারে না।