‘জাতীয় প্রেসক্লাব নিয়ে সৈয়দ আশরাফের বক্তব্য ঠিক নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাব সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য ঠিক নয় বলেছেন ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। গতকাল সোমবার এক বিবৃতিতে তাঁরা এ কথা বলেন।সৈয়দ আশরাফ গত রোববার ধানমন্ডিতে দলের এক বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের কোনো অনুষ্ঠান করতে জায়গা বরাদ্দ দেওয়া হয় না। প্রেসক্লাব কর্তৃপক্ষ যদি ইচ্ছাকৃতভাবে এটা করে থাকেন, তাহলে তা জাতির জন্য দুঃখজনক।’জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করেছেন, ‘সৈয়দ আশরাফের এ বক্তব্য প্রকৃত ঘটনার সঙ্গে ন্যূনতম মিল নেই। এতে বলা হয়, প্রেসক্লাব দলমত-নির্বিশেষে ভাড়া দেওয়া হয়ে থাকে। গত জানুয়ারি মাসেই আওয়ামী লীগের অঙ্গ দল ও সমর্থক ১৯টি সংগঠনকে মিলনায়তন ভাড়া দেওয়া হয়েছে। সৈয়দ আশরাফ দলের কোনো অনুষ্ঠান করতে চাইলেও আমরা স্বাগত জানব।’এ নিয়ে আর কোনো বিভ্রান্তি হবে না বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।