‘জাতীয় সম্পদে জনগণের মালিকানা প্রতিষ্ঠার দিশারি চাভেজ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হুগো চাভেজ শুধু লাতিন আমেরিকার মহান নেতা নন, সারা দুনিয়ার জাতীয় সম্পদ জনগণের মালিকানায় নিয়ে আসার চলমান সংগ্রামেরও দিশারি। তাঁর রাজনীতি এ দেশেও তাই খুবই প্রাসঙ্গিক।’গতকাল মঙ্গলবার রাজধানীতে গণতান্ত্রিক বাম মোর্চা আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ভেনেজুয়েলার সদ্য প্রয়াত রাষ্ট্রপতি হুগো চাভেজ স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে এ আলোচনা সভা হয়।বক্তারা বলেন, চাভেজ কিউবা, চিলি, বলিভিয়া, ব্রাজিলসহ আরও অনেক লাতিন আমেরিকান দেশের মধ্যে যে বন্ধুত্বের সেতু নির্মাণ করেছেন, তা সাম্রাজ্যবাদী বন্ধনের পাল্টা উদাহরণ। সারা দুনিয়ার দরিদ্র মুক্তিকামী মানুষের জন্য তা এক অনন্য দৃষ্টান্ত।অনুষ্ঠানে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক সাইফুল হক, শ্রমিক কৃষক সমাজবাদী দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, জোনায়েদ সাকি প্রমুখ।