‘জাপা কারও সঙ্গে চিরস্থায়ী ঐক্যের বন্দোবস্ত করেনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য ও দলের চেয়ারম্যানের মুখপাত্র কাজী ফিরোজ রশীদ বলেছেন, ‘কেউ যদি মনে করে জাতীয় পার্টির সঙ্গে কারও ঐক্যের চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়েছে, তা ভুল ধারণা। তাঁরা সহসাই একদিন ঘুম থেকে জেগে ওঠে দেখতে পাবেন, জাতীয় পার্টি আলাদা স্ট্যান্ড নিয়েছে।’গতকাল রোববার রাজধানীর তোপখানা রোডে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহানগর কমিটির যৌথ সভায় কাজী ফিরোজ রশীদ সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।কাজী ফিরোজ রশীদ আরও বলেন, ‘গত চার বছরে সরকারের কাছ থেকে “গোটা” জাতীয় পার্টি কোনো সুযোগ-সুবিধা গ্রহণ করেনি। দলের কোনো নেতার সঙ্গে যদি সরকারের দেনা-পাওনার গোপন চুক্তি থাকে, ওই নেতার কাছ থেকেই হিসাব বুঝে নেবেন।’সভায় আরও বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আবু হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক জহিরুল আলম, মহানগর নেতা মীর আজগর আলী প্রমুখ।