'জাপান ভালো বন্ধু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রধান নির্বাহী মিকিও হাতাইদা বলেছেন, জাপান বাংলাদেশের ভালো বন্ধু। গতকাল শুক্রবার সুনামগঞ্জের হাওরাঞ্চলে বন্যা ব্যবস্থাপনা ও স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এক অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুনামগঞ্জ সদর উপজেলার হবতপুর গ্রামের মাঠে গতকাল দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এলজিইডির সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জয়নাল আবেদীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।