'জাপার প্রার্থী' জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জকিগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী আবদুল মালিক জয়ী হয়েছেন। গতকাল শনিবার উপনির্বাচনের ভোট গ্রহণ হয়। ভোট গণনা শেষে সন্ধ্যায় তাঁকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়। জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা টিটল খীসা জাপার প্রার্থী জয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আবদুল মালিক তালা প্রতীক নিয়ে দুই হাজার ২৯৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ইউপির চেয়ারম্যান আবদুল খালিক (চশমা)। তাঁর প্রাপ্ত ভোট এক হাজার ৫৫৫। মেয়র পদে উপনির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।