একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের বহু নেতাকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। গতকাল সোমবার ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সম্মানে রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত জামায়াতের ইফতার অনুষ্ঠানে এ অভিযোগ করেন দলের নায়েবে আমির এ কে এম নাজির আহমদ। কূটনীতিকদের উদ্দেশ করে নাজির আহমদ বলেন, ‘আন্তর্জাতিক নিয়মনীতি ও মানবাধিকার লঙ্ঘন করে “তথাকথিত” যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগে আমাদের “নিরপরাধ” নেতাদের বিচারকে সমর্থন বা অনুমোদন না করে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোকে ধন্যবাদ জানাই।’ তিনি দাবি করেন, জামায়াতের আটক নেতারা নোংরা রাজনীতির শিকার। ইফতারে ব্রিটিশ হাইকমিশনার, জার্মান রাষ্ট্রদূত, সৌদি আরবের রাষ্ট্রদূত, পাকিস্তানের হাইকমিশনার, যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন, অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব মিশন, কানাডার চার্জ দ্য অ্যাফেয়াস প্রমুখউপস্থিত ছিলেন।