‘জামায়াত জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নেমেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের রক্ষায় বিদেশ থেকে জামায়াতে ইসলামীর তহবিলে অঢেল টাকা আসছে। জামায়াত এখন রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে মাঠে নেমেছে। গতকাল রোববার চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। ১৪ দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেলে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক বলেন, কোনো ইস্যু ছাড়া আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির অর্থ জাতি বুঝতে শিখেছে। বেগম খালেদা জিয়ার আক্রোশ সরকারের বিরুদ্ধে নয়, বাংলাদেশের বিরুদ্ধে।