'জামায়াত নিষিদ্ধ হবেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, ‘শেখ হাসিনার সরকারে থেকে বলছি, জামায়াত নিষিদ্ধ হবেই। এ দেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। জঙ্গিবাদের দোসররা এখন খাঁচায় বন্দী।’
নজিবুল বশর মাইজভান্ডারী গতকাল রোববার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরের জামেউল উলুম মাদ্রাসার মাঠে আয়োজিত তরীকত ফেডারেশনের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ফটিকছড়ি উপজেলা তরীকত ফেডারেশনের আহ্বায়ক বেলাল উদ্দিন শাহর সভাপতিত্বে এবং আলী মর্তুজা সিরাজীর সঞ্চালনায় কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, কাজী আবদুল হালিম শাহ, তৈয়ব খান, শফিউল আলম, আলমগীর আলম, সাইফুর রহমান, কুতুব উদ্দিন, কাজী নেজাম উদ্দিন, মো. আইয়ুব, মো. ইউনুস প্রমুখ।