'জামায়াত রগ কাটে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী দাবি করেছে, তারা কখনো মানুষের হাত ও পা কিংবা রগ কাটে না এবং মানুষ হত্যা করে না। এসব অপকর্মে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ক্যাডাররাই অভিজ্ঞ।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ দাবি করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সভায় জামায়াতের বিরুদ্ধে হাত কাটা, রগ কাটা, পা কাটা ও মানুষ হত্যার যে অভিযোগ করেন, তার প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা’ এবং ‘দর্শনার পূজামণ্ডপে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা হামলার চেষ্টা করেছে’ বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়, তার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।