‘জামায়াত-শিবির ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শীর্ষ ১০ আলেমকে হত্যার ষড়যন্ত্র ও দেশব্যাপী মওদুদীবাদী জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে আনোয়ারায় বিক্ষোভ ও সমাবেশ করেছে ইসলামী ফ্রন্ট। গতকাল দুপুরে আনোয়ারা উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়।গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলা সদরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন এস এম শাহজাহান। পরে তাঁর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন মৌলানা কাজী শাকের আহমদ চৌধুরী, গাউছিয়া কমিটির চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আবুল হোসেন, ইসলামী ফ্রন্টের নেতা মোহামঞ্চদ এয়াকুব, মুজিবুর রহমান, এইচ এম আবদুন নুর সায়েম ও ফিরোজ মিয়া। বক্তারা বলেন, ইসলামের নাম দিয়ে জামায়াত-শিবির সারা দেশে যে তাণ্ডব চালাচ্ছে, তা ইসলাম কেন অন্য কোনো ধর্মেও অনুমোদন নেই। তারা নানা অপকর্ম করে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে। বক্তারা জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি করেন।