‘জামায়াত-শিবিরের তাণ্ডব রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে জামায়াত-শিবিরের তাণ্ডবকে রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোশাররফ হোসেন।গতকাল রোববার সকালে নগরের দোস্ত বিল্ডিংয়ের কার্যালয়ে আয়োজিত উত্তর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।সভায় মোশাররফ হোসেন বলেন, রামুতে খালেদা জিয়ার বক্তব্যে প্রমাণিত হয়েছে, দেশব্যাপী জামায়াত-শিবিরের তাণ্ডব রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট এবং যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতেই জামায়াত-শিবির পরিকল্পিতভাবে ধ্বংসাত্মক কার্যকলাপ চালাচ্ছে। এই বিষধর সাপ (জামায়াত-শিবির) নিয়ে না খেলে নির্বাচনের প্রস্তুতি নিতে বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান মোশাররফ।সভার শুরুতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল আনোয়ার ও আওয়ামী লীগের নেতা এ বি এম ফয়েজুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা এ এম আনোয়ারুল কবির, এ বি এম ফজলে করিম চৌধুরী, এ টি এম পেয়ারুল ইসলাম, মো. মঈনুদ্দিন, মো. গিয়াস উদ্দিন, আবুল কালাম আজাদ, শেখ শফিউল আজম, মো. শাহজাহান, আফতাব উদ্দিন চৌধুরী ও মো. ইসমাইল।