'জামায়াতকে ছাড় দেওয়া হবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরুর পর থেকে জামায়াত- শিবির দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে। চারদিকে সহিংসতা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের সেই চেষ্টা জনগণ সফল হতে দেবে না। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের সঙ্গে আছে, ভবিষ্যতেও থাকবে। জামায়াত-শিবিরকে আর ছাড় দেওয়া হবে না।
গতকাল শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধকালীন ১ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ও স্থানীয় সাংসদ মোশাররফ হোসেন এ কথাগুলো বলেন।