'জামায়াতের বিচার নিয়ে টালবাহানা মানা যায় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের বিচার নিয়ে আইনমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে গণজাগরণ মঞ্চ। আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগী চত্বর থেকে মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। তারা বলেছে, জামায়াতের বিচার নিয়ে টালবাহানা মানা হবে না।
মিছিল-উত্তর সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত এবং এর নেতাদের বিচারে সরকারের সাম্প্রতিক অবস্থান জনগণকে হতাশ করেছে। এই ধরনের কূটকৌশল পরিহার করে অবিলম্বে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।
গণজাগরণ মঞ্চ, চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের যুগ্ম সম্পাদক জয় সেন, যুব মৈত্রীর চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক কায়সার আলম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সুজন বৈষ্ণব, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি পার্থ প্রতীম প্রমুখ।