‘জামায়াতের সঙ্গ ত্যাগের বিষয়টি সংলাপের সঙ্গে সম্পৃক্ত নয়’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি জামায়াতের সঙ্গ ত্যাগ না করলে কোনো আলোচনা নয় বলে এত দিন বক্তব্য দিয়ে এলেও এখন তা থেকে সরে এসেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট। গতকাল শুক্রবার সকালে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ মনোভাব প্রকাশ করেন ১৪ দলের নেতারা। তাঁরা বলেন, বিরোধী দলকে সংলাপে বসার প্রধানমন্ত্রীর আহ্বান ইতিবাচক। বিরোধীদলীয় নেত্রী এতে ইতিবাচক সাড়া দেবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।