প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে পাসপোর্ট জালিয়াত চক্রের সদস্য সন্দেহে দুই যুবককে আটক করেছে র্যা ব। তাঁরা হলেন রবিউল হাসান (২৭) ও আবু বকর সিদ্দিক (২০)। গত বৃহস্পতিবার রাতে রায়েরবাজার এলাকার একটি বাসা থেকে র্যা ব-২-এর একটি দল ওই দুজনকে আটক করে। র্যা ব জানায়, তাঁদের কাছ থেকে ১৬১টি পাসপোর্ট, ১২টি পাসপোর্ট আবেদন ফরম, ৫২টি পাসপোর্ট ডেলিভারি স্লিপ, ৪২ পাতা ব্যাংক এশিয়ার পাসপোর্ট ফি জমা দেওয়ার রিসিপ্টসহ আনুষঙ্গিক আরও বিভিন্ন জিনিস ও নথি জব্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক