'জিনিয়াস উইক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব নারী দিবস উপলক্ষে ‘জিনিয়াস উইক’ উদ্যাপনে গতকাল দুপুরে কাজী জালালউদ্দিন বহুমুখী উচ্চবিদ্যালয়ের হলরুমে শিক্ষক ও শিক্ষার্থীদের সমাবেশ করেছে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিদ্দিকা খাতুনের সভাপতিত্বে বক্তব্য দেন ফাউন্ডেশনের জেলা শাখার আহ্বায়ক সাদিকুর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমি বেগম। সমাবেশ থেকে শিক্ষার্থীদের মধ্যে নারী জাগরণের বিভিন্ন বিষয় এবং নারীর ক্ষমতায়ন নিয়ে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়।