‘জিনের বাদশা’র যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে ঝাড়-ফুঁক করার নামে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ফয়ছল আহমদ (২২) নামের এক যুবকের। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম মোহামঞ্চদ মোস্তফা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ফয়ছলের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার খাদিমান গ্রামে। মামলার বিবরণ থেকে জানা যায়, ফয়ছল আহমদ একটি মাদ্রাসার ছাত্র ছিলেন। নিজেকে তিনি ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে ঝাড়-ফুঁক দিতেন। ২০০৭ সালের ৪ এপ্রিল গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর পশ্চিমভাগ গ্রামের একটি বাড়িতে ঝাড়-ফুঁক দেওয়ার জন্য যান। ওই বাড়িতে গিয়ে ফয়ছল চেতনানাশক খাইয়ে পরিবারের সবাইক অচেতন করে এক স্কুলছাত্রীকে (১৬) অপহরণ করেন। পরে স্কুলছাত্রীকে ফয়ছলের কাছ থেকে উদ্ধার করে এলাকাবাসী। এ ঘটনায় মামলা হলে পুলিশ ফয়ছলকে গ্রেপ্তার করে। আদালতে ফয়ছল ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন ভূঁইয়া তদন্ত শেষে ফয়ছল আহমদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।