‘জিহাদি’ পুস্তিকা নিয়ে জামায়াতের ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের ‘জিহাদি’ পুস্তিকা! শিরোনামে গত শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে জামায়াতে ইসলামী। তাতে বলা হয়, কারার ‘লৌহ কপাট’ ভাঙার বক্তব্য একটি বহুল পরিচিত রাজনৈতিক পরিভাষা। আর মুমিনদের জান-মালের কোরবানি দেওয়ার কথা আল্লাহ পবিত্র কোরআনের বহু স্থানেই বলেছেন। এটি মূলত জামায়াতের নিজস্ব কোনো বক্তব্য নয়। গত শনিবার এক বিবৃতিতে এ ব্যাখ্যা দেন জামায়াতের ঢাকা মহানগর কমিটির সেক্রেটারি নুরুল ইসলাম। তিনি দাবি করেন, মহানগর আমিরের বক্তব্যের খণ্ডিত অংশ তুলে ধরার কারণে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। পুরো বক্তব্য পড়লে বিভ্রান্তির অবসান হবে।