'জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে কটাক্ষ করে কথা বলেননি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ বলেছেন, জিয়াউর রহমান কখনো বঙ্গবন্ধুকে কটাক্ষ করে কথা বলেননি। তিনি নিজেও বঙ্গবন্ধুকে জিয়াউর রহমানের সঙ্গে তুলনা করেন না৷ অথচ আওয়ামী লীগ কথায় কথায় জিয়াউর রহমান ও বিএনপিকে কটাক্ষ করে ছোট মনের পরিচয় দিচ্ছে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার দুপুরে গাজীপুর জেলা শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আ স ম হান্নান শাহ এসব কথা বলেন।