চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষায় ‘জি’ ইউনিটের (মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউট) উত্তীর্ণ ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় ৭১ থেকে ৪০ দশমিক ৫০ পর্যন্ত প্রাপ্ত নম্বরধারীদের সাক্ষাৎকার সকাল ১০টায় ইনস্টিটিউটের পরিচালকের কক্ষে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘এইচ-১’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) মেধা তালিকার প্রথম ৭৯০ জনের সাক্ষাৎকার নেওয়া হবে। এর মধ্যে ১০ ডিসেম্বর সকাল নয়টায় প্রথম ২৫০ জন এবং বেলা দুইটায় বাকি ২৪৭ জনের সাক্ষাৎকার নেওয়া হবে। এ ছাড়া অবশিষ্ট ২৯৩ জনের সাক্ষাৎকার ১১ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এইচ-৩ ও এইচ-২ ইউনিটের যথাক্রমে মেধা তালিকার প্রথম ২৬ ও নয়জনের সাক্ষাৎকার ১১ ডিসেম্বর সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। ভর্তির কার্যক্রমসহ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cu.ac.bd) পাওয়া যাবে।