‘জীবন দিয়ে হলেও’ তত্ত্বাবধায়ক প্রতিহত করা হবে: এরশাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাজোট সরকারের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি কখনোই তত্ত্বাবধায়ক সরকার মানবে না। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে জীবন দিয়ে হলেও তত্ত্বাবধায়ক সরকার প্রতিহত করা হবে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে একটি মিলনায়তনে বিভিন্ন দল থেকে জাতীয় পার্টিতে কয়েকজন নেতার যোগদান অনুষ্ঠানে এরশাদ এ কথা বলেন। সাবেক এই স্বৈরশাসকের মতে, ‘এক দিনের জন্যও অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছাড়া যাবে না।’ মওদুদ আহমদের সমালোচনা করে এরশাদ বলেন, ‘তিনি (মওদুদ) ছিলেন আমার ভাইস প্রেসিডেন্ট। বিএনপিতে গিয়ে হলেন আইনমন্ত্রী। তিনি কতটা নিচে নামতে পারেন এটা তার প্রমাণ।’