‘জীবনকে জানতে সংস্কৃতির কাছে যেতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জীবন কোথায় আছে তা জানবার জন্য আমাদের সংস্কৃতির কাছে যেতে হবে। সংস্কৃতিকে উন্নত করতে চাইলে জীবনকেও উন্নত করতে হবে।’ প্রখ্যাত কথাশিল্পী হাসান আজিজুল হক গত শুক্রবার রাতে রাজশাহী সাংস্কৃতিক সংঘের রাজশাহী কৃতী সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। রাজশাহী সাংস্কৃতিক সংঘের রাজশাহী নগরের পদ্মা মঞ্চে এ অনুষ্ঠান হয়। এতে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ রাজশাহীর সাত কৃতী সন্তানকে এই সম্মাননা দেওয়া হয়। তাঁরা হচ্ছেন সংগীতশিল্পী রফিকুল আলম, অভিনেতা আব্দুল আজিজ, উচ্চাঙ্গ সংগীতশিল্পী মঞ্জুশ্রী রায়, নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মলয় কুমার ভৌমিক, ধারাভাষ্যকার খোদাবক্স মৃধা, ভাস্কর্যশিল্পী মৃণাল হক ও ক্রীড়ায় শামসুল ইসলাম।