'জীবনযাত্রা' চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় বেসরকারি প্রতিষ্ঠান ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর জন্য ভ্রাম্যমাণ মেডিকেল ভ্যান ‘জীবনযাত্রা’ চালু করেছে। জেলা প্রশাসক সায়মা ইউনুস গতকাল সোমবার বিকেলে জীবনযাত্রার উদ্বোধন করেন। ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আনোয়ারুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সিভিল সার্জন পীতাম্বর রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ট্রাস্টি এনাম আহমেদ চৌধুরী, রেজাউল হক ও হাসিব মাহমুদ।