'জীবনানন্দ দাশ পুরস্কার ১৪২১' বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৃজনশীল প্রকাশনা সংস্থা প্রথমা প্রকাশন ঘোষিত এ বছরের ‘জীবনানন্দ দাশ পুরস্কার ১৪২১’ বাতিল করা হয়েছে। সাইয়েদ জামিলের ‘কায়কাউসের ছেলে’ শীর্ষক পাণ্ডুলিপির জন্য জানুয়ারি মাসে এ পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
পুরস্কারের শর্ত ছিল, পাণ্ডুলিপিটি প্রথমা থেকে গ্রন্থাকারে প্রকাশিত হবে। কিন্তু বই হিসেবে বেরোনোর আগেই একই নামে লেখকের একটি পাণ্ডুলিপি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত হয়। তাতে প্রথমায় জমা দেওয়া পাণ্ডুলিপির অনেকগুলো কবিতা ছিল। বই প্রকাশের আগেই পাণ্ডুলিপিটির উল্লেখযোগ্য অংশ প্রকাশিত হয়ে যাওয়ায় এ পুরস্কার বাতিল করা হয়েছে বলে প্রথমা কর্তৃপক্ষ জানিয়েছে। শিগগিরই ‘জীবনানন্দ দাশ পুরস্কার ১৪২২’-এর জন্য নতুন করে পাণ্ডুলিপি আহ্বান করা হবে। বিজ্ঞপ্তি।