'জুতা' পায়ে প্রভাতফেরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করতে গিয়ে দিনের আলোয় জুতা পায়ে দিয়ে প্রভাতফেরির নামে ভাষাশহীদদের অশ্রদ্ধা ও অবমাননার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।
একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদ্যাপন কমিটি গতকাল শুক্রবার শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, প্রভাতফেরি, কালো ব্যাজ ধারণ ও আলোচনা সভার আয়োজন করে।
সকাল আটটায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও কালো পতাকা উত্তোলনের পর শুরু হয় প্রভাতফেরি। কিন্তু প্রভাতফেরিতে অংশগ্রহণকারী উপাচার্য, রেজিস্ট্রারসহ সব শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর পায়ে ‘জুতা’ পরা ছিল।
রেজিস্ট্রার মমিনুল হক দাবি করেন, ব্যানারে প্রভাতফেরির কথা লেখা থাকলেও আয়োজনটি ছিল শোভাযাত্রার। তাই শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা সবাই জুতা পায়ে শোভাযাত্রায় অংশ নেন। ভবিষ্যতে সতর্কতা অবলম্বন করা হবে।