'জেএমবি' সদস্য গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব বলছে, এ দুজন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অপারেশন উইংয়ের সদস্য। গতকাল বৃহস্পতিবার ভোরে উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকা থেকে র্যাব-১ তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া এ দুজন হলেন কামরুজ্জামান সাগর (২৪) ও রাশেদ গাজী (২২)। সাগরের বাড়ি যশোরের বসুন্দিয়া গ্রামে, আর রাশেদের বাড়ি সাতক্ষীরার তালা থানার সাতপাকিয়া গ্রামে। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও নয়টি ককটেল উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব।