'জেগে ওঠো বাংলাদেশের' ছাত্র গণজমায়েত আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মান্ধতা, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নাগরিক সংগঠন ‘জেগে ওঠো বাংলাদেশ’-এর আয়োজনে আজ সোমবার বেলা তিনটায় চট্টগ্রাম নগরের ডিসি হিলে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে। সংগঠনের পক্ষে চট্টগ্রামের পাঁচ বিশিষ্ট নাগরিক এই গণজমায়েতের ডাক দেন।
তাঁরা হলেন শহীদজায়া বেগম মুশতারী শফী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউজিসি অধ্যাপক মইনুল ইসলাম ও অধ্যাপক রণজিৎ দে।
সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার, সাংস্কৃতিক সংগঠক সরওয়ার আলী ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল।
অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনও থাকবে। এতে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেবে।