‘জেগেছে আজ তরুণ প্রজন্ম’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তোমরা শান্তিতে ঘুমাও, জেগেছে আজ তরুণ প্রজন্ম, তোমাদের অসমাপ্ত কাজ তরুণেরাই করবে’—রাজশাহী নগরের বঙ্গবন্ধু জাগরণ মঞ্চে বসে প্রজ্ঞা নামের এক শিশু শহীদদের উদ্দেশে এ চিঠি লিখেছিল। তার মতো শত শত শিশুর চিঠি নিয়ে গতকাল বুধবার বিকেলে রাজশাহীর আকাশে উড়ে যায় একগুচ্ছ বেলুন।রাজশাহী মহানগরের বঙ্গবন্ধু চত্বরের গণজাগরণ মঞ্চ, কুমারপাড়া, লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন স্থান থেকে ওড়ানো হয় চিঠিসহ শত শত বেলুন। প্রজন্ম চত্বরের এ কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে নগরের কুমারপাড়া মোড়ে অবস্থান নিয়ে বেলুন ওড়ান রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান, সদর আসনের সাংসদ ফজলে হোসেনসহ ১৪ দলের নেতা-কর্মীরা।