‘জেলে আমার জীবন বিপন্ন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জেলে আমার জীবন বিপন্ন, আমাকে তারা বাঁচতে দেবে না, মেরে ফেলবে।’ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক গতকাল বৃহস্পতিবার চাঁদপুর জজ আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। এহছানুল হক দাবি করেন, ‘মিথ্যা মামলা দিয়ে আমাকে বারবার হয়রানি করা হচ্ছে। এরা আমার বিরুদ্ধে ১২টি মামলা করেছে। আমি অনেক অসুস্থ। জেলে রেখে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে।’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৪ সালে কচুয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটিসহ তিনটি মামলায় হাজিরা দিতে কুমিল্লা থেকে এহছানুল হককে চাঁদপুরে নিয়ে আসা হয়।