'জ্ঞান-বিজ্ঞান আর শিক্ষা দিয়ে বিশ্ব জয় করব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘আমরা জ্ঞানভিত্তিক সমাজ গড়তে চাই। যুদ্ধ নয়, মেধাবী জাতি গঠনের মধ্য দিয়ে জ্ঞান-বিজ্ঞান আর শিক্ষা দিয়ে বিশ্ব জয় করব।’ গতকাল বুধবার মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ জিয়া মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথাগুলো বলেন।
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ মুহিবুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক তাহমিনা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আলিম প্রমুখ। মুক্ত আলোচনায় অংশ নিয়ে শিক্ষক-শিক্ষাবিদেরা মানসম্মত শিক্ষার জন্য মানসম্মত পাঠ্যপুস্তকের কথা তুলে ধরেন।