‘জ্বালানি-নিরাপত্তায় এখনই সচেতন হওয়া প্রয়োজন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশ জ্বালানিসমৃদ্ধ দেশ। কিন্তু তা সত্ত্বেও জ্বালানিক্ষেত্রে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে একদিন আমাদের এই সম্পদের ভান্ডার ফুরিয়ে যাবে। তাই জ্বালানি-নিরাপত্তায় এখনই আমাদের সচেতন হতে হবে।’জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সিলেটের জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম লিমিটেড ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের উদ্যোগে জেলা মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান। দিবসটি উদ্যাপনের অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় এক শোভাযাত্রাও বের করা হয়।সভায় জেলা প্রশাসক খান মো. বিলাল, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তোফাজ্জল হোসেন ও জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুফি হোসেন জুলফিকার রহমান বক্তব্য দেন।মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে কৈলাসটিলা গ্যাসক্ষেত্র থেকে তেল উত্তোলনের জন্য একটি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া দেশের গ্যাসের চাহিদা মেটাতে সিলেট গ্যাসক্ষেত্রে আরও পাঁচটি কূপ খননের পরিকল্পনা রয়েছে।’