‘জ্বালানিবিষয়ক দায়মুক্তি আইন জনস্বার্থবিরোধী’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সংসদে সম্প্রতি পাস হওয়া জ্বালানিবিষয়ক দায়মুক্তি আইন বাতিলের দাবি জানিয়েছে। জাতীয় কমিটি মনে করে, আইনটি জনস্বার্থবিরোধী।গতকাল শুক্রবার রাজধানীর মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কক্ষে শিক্ষক, আইনজীবী, চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় জাতীয় কমিটি আইনটি বাতিলের দাবি জানায়। কমিটি ২৪ থেকে ৩০ অক্টোবর তেল-গ্যাস-কয়লাসহ জ্বালানি ও খনিজ সম্পদ রক্ষার দাবিতে ঢাকা-বড়পুকুরিয়া-ফুলবাড়িয়া লংমার্চ কর্মসূচি পালন করবে। বিজ্ঞপ্তি।