'জয় বাংলা এখন জয় িহন্দ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জয় বাংলা এখন জয় হিন্দের কারাগারে বন্দী। এখান থেকে জাতিকে মুক্তি পেতে হবে। আমরা এখন কারাগারে বসবাস করছি। দেশের মানুষ মুক্তি চায়। বর্তমান অবৈধ নাস্তিক সরকারকে হটাতে হবে। অর্থনৈতিক মুক্তি পেতে সবাইকে রমজানের পর সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’
গতকাল শনিবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিএনপি আয়োজিত ইফতার-পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী-পুত্র সজীব ওয়াজেদ জয়ের সাম্প্রতিককালের বক্তব্যের সমালোচনা করে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, জয় এখন ফতোয়া দিচ্ছেন। বর্তমান সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক মো. সরওয়ার আলমগীরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির সদস্যসচিব আবদুল্লাহ আল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি িমর্জা মো. আকবর, উত্তর জেলা বিএনপি নেতা মো. বেলায়েত, সৈয়দ ওমর ফারুক প্রমুখ।