'ঝিলপাড়ে শিশুপার্ক, লেক ও ওয়াকওয়ে নির্মাণ করা হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুমায়ুন রশীদ
হুমায়ুন রশীদ

২০১৫ সালের নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন হুমায়ুন রশীদ। ওয়ার্ডের বিভিন্ন বিষয়ে তিনি গতকাল প্রথম আলোর সঙ্গে কথা বলেন।
প্রথম আলো: এলাকার সড়কগুলো সংস্কারে কী উদ্যোগ নিয়েছেন?
কাউন্সিলর: ওয়ার্ডের বেশির ভাগ সড়ক রাজউকের নকশার চেয়ে প্রস্থে কম ছিল। বেশ কিছু সড়কের প্রস্থ বাড়ানো হয়েছে। বিভিন্ন সড়কে পানি নিষ্কাশনের নালা বসানো হচ্ছে। এগুলোর কাজ শেষ হলে এলাকায় ভাঙা সড়ক ও জলাবদ্ধতার সমস্যা থাকবে না।
প্রথম আলো: এলাকার কোন সমস্যাগুলো জরুরি ভিত্তিতে সমাধান করা প্রয়োজন বলে মনে করেন?
কাউন্সিলর: পশ্চিম শেওড়াপাড়াসহ কিছু এলাকায় পানির সমস্যা প্রকট। পানির পাম্প বসানোর জন্য একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। পানির সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। মেট্রোরেলের কাজ শুরুর পরে এলাকায় গ্যাসের সমস্যাও হচ্ছে।
প্রথম আলো: নির্বাচনী প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন করতে পেরেছেন?
কাউন্সিলর: এলাকায় খেলার মাঠ, কমিউনিটি সেন্টার নির্মাণের মতো কাজগুলো ব্যক্তি উদ্যোগে বাস্তবায়ন সম্ভব না। এর জন্য সরকারি বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এগুলো ছাড়া নাগরিক সুবিধার জন্য অন্য যেসব প্রতিশ্রুতি ছিল, সেগুলো আগামী ২ বছরের মধ্যেই পূরণ করার কাজ চলছে।