'ঝুঁকিপূর্ণ' ভোটকেন্দ্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রোববার মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে। উপজেলার ৩৮টি ভোট কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট নেওয়া হবে। এর মধ্যে ১৭টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা, মানিকসিংহ, নিশ্চিন্তপুর, কে বি এহিয়া, নয়াগ্রাম ও চম্পকলতা প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম জুড়ীর কালনিগড় ও বাছিরপুর প্রাথমিক বিদ্যালয়, পূর্ব জুড়ীর গোবিন্দপুর, বড় ধামাই ও দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়, সাগরনালের জাঙ্গালিয়া, আবদুল মান্নান ও উত্তর সাগরনাল প্রাথমিক বিদ্যালয়, গোয়ালবাড়ীর গোয়ালবাড়ী ও কমর উদ্দিন প্রাথমিক বিদ্যালয় এবং ফুলতলার ফুলতলা বশির উল্লাহ উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ চিহ্নিত করা হয়েছে।