‘ঝুঁকির কথাও বিবেচনায় রাখা প্রয়োজন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জাপানের মতো উন্নত দেশ এখন বিদ্যুতের জন্য পারমাণবিক স্থাপনা নির্মাণকে সমস্যা হিসেবে দেখছে। তাই বাংলাদেশে এ ধরনের স্থাপনা তৈরির আগে আন্তর্জাতিক প্রেক্ষিত, প্রাপ্যতা এবং ঝুঁকির কথা বিবেচনায় রাখতে হবে।গতকাল বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা আয়োজিত ‘বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: সম্ভাবনা ও সমস্যা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সভায় মূল প্রবন্ধ পড়েন ম. ইনামুল হক।বাপার সভাপতি মোজাফফর আহমদ বলেন, ‘জ্বালানি শক্তির দরকার, কিন্তু তা মেটানোর জন্য পারমাণবিক স্থাপনা নির্মাণ করতে চাইলে অনেক বিষয়ে বিষয়ভিত্তিক জরিপ বা মূল্যায়ন করা প্রয়োজন।’সভায় অন্যান্যের মধ্যে খন্দকার বজলুল হক, আবদুল মতিন, বুয়েটের শিক্ষক ইজাজ হোসেন বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।