গ্রাম আদালত সম্মেলনে প্রধানমন্ত্রী
‘টক শোতে আমাদের বিরুদ্ধে টক ছাড়া মিষ্টি কথা বলতেই পারে না’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য সমগ্র বাংলাদেশের মানুষের সুযোগ-সুবিধা নিশ্চিত করা। সরকার গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। গ্রামের মানুষ এর সুফলও পাচ্ছে। হয়তো শহরের মানুষ পাচ্ছে না।গণমাধ্যমের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘টক শো বা পত্রিকায় গেলে দেখা যায় অনেক সমালোচনা। টক শোতে আমাদের বিরুদ্ধে টক কথা ছাড়া মিষ্টি কথা বলতেই পারে না।’ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সমেঞ্চলন কেন্দ্রে গতকাল শনিবার গ্রাম আদালত সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গ্রাম আদালত চালুর জন্য জনপ্রতিনিধিদের সহায়তা করতে দেশের প্রতিটি ইউনিয়নে একজন করে আদালত সহকারী নিয়োগের বিষয়টি বিবেচনা করছে সরকার। এ ছাড়া রংপুর সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। খবর বাসস ও ইউএনবির।গ্রাম আদালতব্যবস্থা দেশের সব ইউনিয়নে চালু করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ আদালত উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি আদর্শ মডেলে পরিণত হবে। প্রাথমিকভাবে গ্রাম আদালতে বিচার কার্যক্রম পরিচালনায় কিছু ভুলত্রুটি হতে পারে। তবে ধীরে ধীরে এ প্রক্রিয়া একটি মানসমঞ্চত পর্যায়ে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।গ্রাম আদালতবিষয়ক প্রকল্পের অধীনে দুই দিনব্যাপী এ সমেঞ্চলন অনুষ্ঠিত হচ্ছে। সমেঞ্চলনে গ্রাম আদালত আইনের সাফল্য পর্যালোচনা এবং এর ভুলত্রুটি চিহ্নিত করতে ৩৫০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবেরা অংশ নিচ্ছেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি নিল ওয়াকার ও বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেলিগেশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিলকো ভ্যান গুল।স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে গ্রাম আদালত চালুবিষয়ক প্রকল্পের পরিচালক কে এম মোজামেঞ্চল হক বক্তব্য দেন। অনানুষ্ঠানিকভাবে ছোটখাটো বিরোধের স্থানীয় মীমাংসা পদ্ধতিকে আনুষ্ঠানিকতা এবং আইনি কাঠামো দেওয়ার লক্ষ্যে গ্রাম আদালত আইনকে কার্যকর করার জন্য স্থানীয় সরকার বিভাগ ২০০৯ সালে ‘বাংলাদেশে গ্রাম আদালত চালু’ শীর্ষক প্রকল্প গ্রহণ করে। ইউএনডিপি ও ইইউর সহযোগিতায় প্রাথমিক পর্যায়ে দেশের ৩৫০টি ইউনিয়নে গ্রাম আদালত কার্যকর করার কাজ চলছে।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার প্রকল্প এলাকার বাইরে আরও চার হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত চালু করার উদ্যোগ নিয়েছে। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গ্রাম আদালত নির্বাচিত প্রতিনিধিদের জন্য এক অপূর্ব সুযোগ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এটা একদিকে যেমন অসাধারণ ক্ষমতা, তেমনি একটি গুরুদায়িত্ব।’প্রধানমন্ত্রী বলেন, ‘বিচারকাজ পরিচালনার সময় মনে রাখতে হবে, কারও দ্বারা প্রভাবিত হয়ে অন্যায়ভাবে কারও প্রতি অবিচার কিংবা ধর্মীয় কুসংস্কার ও গোঁড়ামিকে যেন প্রশ্রয় দেওয়া না হয়।’ তিনি বলেন, যেকোনো ভুয়া অভিযোগের জন্য শাস্তিরও বিধান থাকতে হবে।