‘টঙ্গীতে আটক মাইক্রোবাস শিক্ষা মন্ত্রণালয়ের নয়’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কামারপাড়া মোড় থেকে গত বৃহস্পতিবার রাতে আড়াই হাজার বোতল ফেনসিডিলসহ আটক মাইক্রোবাসটি শিক্ষা মন্ত্রণালয়ের নয়। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আটক মাইক্রোবাসটি শিক্ষা মন্ত্রণালয়ের—এ মর্মে কয়েকটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। এতে দেখা যায়, শিক্ষা মন্ত্রণালয় বা অধীনস্থ কোনো দপ্তর-অধিদপ্তর-সংস্থায় সাদা রঙের ঢাকা মেট্রো-চ ৫৪-০৪৯৩ নম্বরের কোনো মাইক্রোবাস নেই।