'টাইগার ক্যারাভ্যান' এখন ফরিদপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং ইউএনএইডের যৌথ উদ্যোগে বাঘসহ বন্য প্রাণী সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত টাইগার ক্যারাভ্যানে দর্শনার্থীদের ভিড়। গতকাল ফরিদপুর রাজেন্দ্র কলেজ চত্বর থেকে তোলা ছবি l প্রথম আলো
বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং ইউএনএইডের যৌথ উদ্যোগে বাঘসহ বন্য প্রাণী সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিচালিত টাইগার ক্যারাভ্যানে দর্শনার্থীদের ভিড়। গতকাল ফরিদপুর রাজেন্দ্র কলেজ চত্বর থেকে তোলা ছবি l প্রথম আলো

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ‘বাঘ এসেছে’। শহরে বিভিন্ন এলাকায় তিন দিন ঘুরে বেড়াবে এই বাঘ। গতকাল বৃহস্পতিবার বাঘ দেখতে উৎসুক মানুষের ভিড় জমে রাজেন্দ্র কলেজের ক্যাম্পাসে। বাঘ এসেছে নামের পথনাটক উপভোগ করে তারা।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজের শহীদ মিনার চত্বরে প্রথম ও বিকেল চারটায় ফরিদপুর মিউজিয়ামের সামনে এর দ্বিতীয় প্রদর্শনী হয়।
মুন্সিগঞ্জ হয়ে গতকাল সকালে ‘টাইগার কারাভ্যান’ ফরিদপুরে পৌঁছায়। এখানে তিন দিনে সাতটি প্রদর্শনী হবে। এরপর টাইগার ক্যারাভ্যান মাদারীপুরের উদ্দেশে রওনা হবে। টাইগার ক্যারাভ্যান পথনাটকসহ নানা আয়োজনে মানুষের মধ্যে বাঘ রক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টি করবে।
‘বাঘ আমাদের গর্ব, বাঘ সুরক্ষা করব’ স্লোগান সামনে রেখে ১১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পথনাটকের প্রথম প্রদর্শনী হয়। ১০২ দিনে পথনাটকটির ২০৪টি প্রদর্শনী করা হবে।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড ও বন বিভাগের যৌথ আয়োজনে ‘টাইগার ক্যারাভ্যান’ নামের এই কার্যক্রম বাস্তবায়ন করছে বেসরকারি সংগঠন ওয়াইল্ড টিম। এতে সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, দ্য ডেইলি স্টার, কিশোর আলো, বিডি নিউজ ২৪, জিটিভি ও এবিসি রেডিও।