প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে গতকাল শনিবার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ১৯তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফেরদৌস আহমেদ।জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নরেন ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল হুদার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা এহসান ইসলাম, জেলা মহিলা পরিষদের সভাপতি শীলা রায়, কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, তেল-গ্যাস রক্ষা কমিটির সভাপতি বোরহান উদ্দিন, জেলা উদীচীর সভাপতি বিজন সেন রায়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুব ইউনিয়নের নেতা সত্যজিৎ আচার্য, ছাত্রনেতা শাহজালাল, সাহাদাৎ হোসেন প্রমুখ। কেন্দ্রীয় কমিটির সভাপতি ফেরদৌস আহমেদ বলেন, দেশে এখন ‘টাকা যার, শিক্ষা তার’ এই নীতি চলছে। শিক্ষাকে যেন পণ্যে পরিণত করা হয়েছে।’