‘টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে হাওরাঞ্চলের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিপাইমুখ বাঁধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের হাওর এলাকা। হাওরের প্রকৃতি-পরিবেশ এবং প্রাণবৈচিত্র হুমকির মুখে পড়বে। ভারত তাদের লাভের কথা চিন্তা করে একতরফাভাবে এ বাঁধ নির্মাণ করতে চায়। তাই এ বাঁধ নির্মাণের বিরুদ্ধে হাওর এলাকার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সামাজিক সংগঠন ‘আমরা হাওরাঞ্চলবাসী’র উদ্যোগে গতকাল শুক্রবার সুনামগঞ্জে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। শহরের পৌর বিপণিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কবি ইকবাল কাগজীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লেখক-সাংবাদিক শামসুদ্দোহা শোয়েব, আইনজীবী আফিজ মিয়া, কবি কুমার সৌরভ, কলেজশিক্ষক মো. এনামুল কবীর, সুনামগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের সভাপতি শামস শামীম, উন্নয়নকর্মী সালেহীন চৌধুরী ও সাবেক ছাত্রনেতা এমরানুল হক চৌধুরী। মতবিনিময় শেষে টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে হাওর এলাকার মানুষকে সংগঠিত করতে ইকবাল কাগজীকে আহ্বায়ক করে ১৫ সদস্যের ‘আমরা হাওরাঞ্চলবাসী’র সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়।