'টেগরা পদ্ধতিতে ধান চাষ, ১৪ গুণ ফলন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক টেগরা পদ্ধতিতে ধান চাষ করলে সাধারণ পদ্ধতির চেয়ে অন্তত ১৪ গুণ ফলন সম্ভব। এ পদ্ধতিতে বাণিজ্যিক ভিত্তিতে ধান উৎপাদনকারী কৃষকেরা অধিক লাভবান হতে পারেন। ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে গতকাল শনিবার এক সেমিনারে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টেগরা হলো আধুনিক কৃষিসেবা প্যাকেজ। এ প্যাকেজে রয়েছে বৈজ্ঞানিক উপায়ে ধানের চারা উৎপাদন ও মেশিন দ্বারা চারা রোপণ, আগাছানাশক প্রয়োগ, রাসায়নিক সার প্রয়োগ এবং জমি তৈরি থেকে শুরু করে ধানগাছের কুশি সৃষ্টির পর্যায় পর্যন্ত কৃষককে পরামর্শ প্রদান। গতকাল সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক জীবন কৃষ্ণ বিশ্বাস। এতে বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের প্রধান মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক লুৎফুল হাসান।
কৃষিতত্ত্ব বিভাগ ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেড যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে অর্ধশতাধিক শিক্ষক ও কৃষিবিজ্ঞানী অংশগ্রহণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব খামারে এ প্যাকেজ পদ্ধতিতে উৎপাদিত কয়েকটি প্লট প্রদর্শন করা হয়। বর্তমানে বগুড়া, জয়পুরহাট,াটোর এবং ময়মনসিংহে এ পদ্ধতিতে ধান চাষে অধিকতর গবেষণা চলছে।