'ট্রান্সকম ডিজিটাল-প্রথম আলো বিশ্বকাপ কুইজ লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো কার্যালয়ে গত সোমবার ‘ট্রান্সকম ডিজিটাল-প্রথম আলো বিশ্বকাপ কুইজ লড়াই’-এর ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (বাঁ থেকে) আনিসুল হক, শামসুল আরেফিন, এ এস এম শফিউর রেজা, রশিদুর রহমান, মো. মেহসান-আল-রাসেদ, সায়েফুয শাহেদীন, উৎপল শুভ্র, হাবিবুল বাশার, মেহরাব হোসেন অপি, জাভেদ ওমর বেলিম, সাথীরা জাকির জেসী ও হুমায়ুন কবীর l ছবি: প্রথম আলো
প্রথম আলো কার্যালয়ে গত সোমবার ‘ট্রান্সকম ডিজিটাল-প্রথম আলো বিশ্বকাপ কুইজ লড়াই’-এর ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (বাঁ থেকে) আনিসুল হক, শামসুল আরেফিন, এ এস এম শফিউর রেজা, রশিদুর রহমান, মো. মেহসান-আল-রাসেদ, সায়েফুয শাহেদীন, উৎপল শুভ্র, হাবিবুল বাশার, মেহরাব হোসেন অপি, জাভেদ ওমর বেলিম, সাথীরা জাকির জেসী ও হুমায়ুন কবীর l ছবি: প্রথম আলো

দ্বিতীয় ও মেগা পর্বের বিজয়ী যাঁরা
টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে প্রথম আলো নানা মাত্রিক কুইজের আয়োজন করেছিল। এর মধ্যে দুই পর্বের বিশেষ কুইজ ‘ট্রান্সকম ডিজিটাল-প্রথম আলো বিশ্বকাপ কুইজ লড়াই’-এর দ্বিতীয় ও মেগা পর্বের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে গত সোমবার।
প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এই ড্র অনুষ্ঠানে লটারি পরিচালনা করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার, মেহরাব হোসেন অপি, জাভেদ ওমর বেলিম ও নারী ক্রিকেটার সাথীরা জাকির জেসী। আরও উপস্থিত ছিলেন ট্রান্সকম ইলেকট্রনিকসের মার্চেন্ডাইজিং ব্যবস্থাপক সায়েফুয শাহেদীন, ক্যাটাগরি সেলস ব্যবস্থাপক এ এস এম শফিউর রেজা, সহকারী ব্যবস্থাপক মো. মেহসান-আল-রাসেদ (ব্র্যান্ড কমিউনিকেশন), প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, মহাব্যবস্থাপক রশিদুর রহমান (বিজ্ঞাপন), ব্যবস্থাপক মুহাম্মদ হুমায়ুন কবীর (বিজ্ঞাপন) এবং জ্যেষ্ঠ বিজ্ঞাপন নির্বাহী শামসুল আরেফিন।
সৌভাগ্যবান ৪৩ জন প্রথম পর্বের লটারিতে জয়ী হয়েছেন। পুরস্কারের মধ্যে রয়েছে এসি, স্মার্ট কার্ভ টিভি, এলইডি টিভি, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, ট্রান্সটেক ব্লেন্ডার, ট্রান্সটেক রাইস কুকার ও ট্রান্সটেক ইস্তিরি। পুরস্কার প্রদানের তারিখ ও স্থানের ব্যাপারে বিজয়ীদের সঙ্গে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হবে।
দ্বিতীয় পর্বে পুরস্কার পাচ্ছেন যাঁরা
৩২ ইঞ্চি এলইডি টিভি (৩টি): স্বপন, গাজীপুর; বেগম আকতার হুদা, হালিশহর, চট্টগ্রাম; তাপসী, মানিকনগর, ঢাকা।
ওয়াশিং মেশিন (৩টি): ঝর্ণা, মান্ডা, ঢাকা; হালিমা, গোপালগঞ্জ; সাদিয়া, নারায়ণগঞ্জ।
ব্লেন্ডার (১০টি): আঁখি, সিটি কলোনি, গাবতলী, ঢাকা; তামান্না, লালবাগ, ঢাকা; আকাশ কুমার, শ্যামলী, ঢাকা; বাবুল, কলেজ রোড, ময়মনসিংহ; আ. খালেক, সলঙ্গা, সিরাজগঞ্জ; অবণী মোহন সাহা, সাগরপাড়া, রাজশাহী; মো. নাদিম, ইসলামপুর; আবু জাহেদ, সৈয়দ বাড়ী, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম; জেয়াছমিন, গেন্ডারিয়া, ঢাকা; সেলিম, নারায়ণগঞ্জ।
রাইস কুকার (১০টি): জাফরুল, নয়াপল্টন, ঢাকা; মো. আবদুল মান্নান, কাশিনাথপুর, সদর, কুমিল্লা; মোশারফ, মাছিমপুর, সিলেট; মিম, পাগলা, নারায়ণগঞ্জ; পূর্ণতা, কাচারীবাজার, রংপুর; কাজলী, চকবাজার, ঢাকা; মো. হায়দর আলী, কামালগড়, সিলেট; আনোয়ার, লালবাগ, ঢাকা; মো. ফারুক আহমেদ, যাত্রাবাড়ী, ঢাকা; প্রান্তি, শেখদী, যাত্রাবাড়ী, ঢাকা।
ইস্তিরি (১০টি): সাদিয়া, নয়ামাটি; অহিদুল ইসলাম, রায়পাড়া, খুলনা; মো. খাইরুল, ধর্মপুর, সদর, কুমিল্লা; হালিমা, গোপালগঞ্জ; আসমানী, ভেড়া, পাবনা; আমিনুল ইসলাম, রামগঞ্জ, লক্ষ্মীপুর; মো. ইউনুছ, সাভার, ঢাকা; সাব্বির আহমেদ, নওদাপাড়া, রাজশাহী; শান্তা, জুরাইন, ঢাকা; আরিফ, দক্ষিণ মুগদা, ঢাকা।
মেগা পর্বে পুরস্কার পাচ্ছেন যাঁরা
এসি (৩টি): স্বপন, গাজীপুর।
স্মার্ট কার্ভ টিভি (১টি): ফারজানা, মাছিমপুর, সিলেট।
৩২ ইঞ্চি এলইডি টিভি (১টি): আরিফ, দক্ষিণ মুগদা, ঢাকা।
রেফ্রিজারেটর (১টি): সজীব, শেখদী, ঢাকা।
মাইক্রোওয়েভ ওভেন (৩টি): আঁখি, ১৩০ মুগদাপাড়া; নীরব, মানিকনগর; আরিফুল হুদা, হালিশহর, চট্টগ্রাম।