'ঠান্ডায় কমল পাইয়া খুব ভালা লাগের'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শীতের কাপড় নাই। ঠান্ডায় খুব কষ্ট করছিলাম। শীতে কাঁপি কাঁপি রাইত যার। কমল (কম্বল) পাইয়া খুব ভালা লাগের। আমরারে কেউ কুনতা (কিচ্ছু) দেয় না। অত দূর থাকি আপনারা যে আমরারে মনে করছইন। এর লাগি আমরা অনেক খুশি।’
গত শুক্রবার প্রথম আলো মৌলভীবাজার বন্ধুসভার শীতবস্ত্র বিতরণকালে কম্বল পেয়ে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মইডাল গ্রামের সুমতি শব্দকর (৬০)।
গতকাল উপজেলার বিভিন্ন গ্রামের ১২০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।