'ঠিকা পাতির' মজুরি বাড়ানোর দাবি, চা-বাগানে কর্মবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের লাক্কাতুরা চা-বাগানে ‘ঠিকা পাতির’ (ওভারটাইম) মজুরি তিন টাকা থেকে পাঁচ টাকায় উন্নীত করার দাবিতে চা-শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেছেন। বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন লাক্কাতুরা চা-বাগান শাখার উদ্যোগে এ কর্মবিরতি পালন করা হয়।
সংগঠন সূত্র জানায়, চা-বাগানগুলোতে অতিরিক্ত সময় কাজ করা চা-শ্রমিকদের কাছে ‘ঠিকা পাতির’ মজুরি নামে অভিহিত। এ কাজে প্রতি কেজি চা-পাতা উত্তোলন করলে তিন টাকা করে দেওয়া হয়। এটি পাঁচ টাকা নির্ধারণসহ বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন ঘোষিত কেন্দ্রীয়ভাবে চার দফা দাবি আদায়ে গতকাল সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। চা-শ্রমিক ফেডারেশন লাক্কাতুরা শাখার সাধারণ সম্পাদক লাংকাট লোহার বলেন, আজ শুক্রবার সকালে বাগানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবেন তাঁরা।