'ডাকছে চট্টগ্রাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল অপারেটর রবি ও এয়ারটেলের একীভূত হওয়া উপলক্ষে গতকাল শুক্রবার চট্টগ্রামে সংবর্ধনা ও কনসার্টের আয়োজন করা হয়। নগরের এম এ আজিজ স্টেডিয়ামে ‘ডাকছে চট্টগ্রাম’ শিরোনামের এ অনুষ্ঠানে চট্টগ্রামের ৩৫ জন কৃতী সন্তানকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে শিক্ষা, সাহিত্য, সাংবাদিকতা, ব্যবসা, ক্রীড়া, সংগীত, শিল্প ও নারী উন্নয়নে অবদানের জন্য চট্টগ্রামের ৩৫ জন কৃতী সন্তানকে সম্মাননা জানানো হয়। সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, কেডিএস গ্রুপের চেয়ারম্যান মো. খলিলুর রহমান, বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য সুনীল কৃষ্ণ দে, জাতীয় দলের সাবেক ফুটবলার আশীষ ভদ্র, সাবেক ক্রিকেটার শাহেদ আজগর চৌধুরী, বংশীবাদক ক্যাপ্টেন আজিজুল ইসলাম, চিত্রশিল্পী সাবিহ উল আলম, সানশাইন গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা সাফিয়া রহমান, ফুলকির প্রতিষ্ঠাতা শীলা মোমেন, সাহিত্যিক হরিশংকর জলদাস, শিল্পী কুমার বিশ্বজিৎ, ক্রিকেটার তামিম ইকবাল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র মেয়র আ জ ম নাছির উদ্দীন। উপস্থিত ছিলেন রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে গান শোনান জনপ্রিয় ব্যান্ড দল মাইলস, নগর বাউল, অর্থহীন, নেমেসিস, চিরকুট, শূন্য এবং কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার, কণা, এলিটা। কনসার্টটি দেখতে কয়েক হাজার হাজার দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন।